×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ৫৫৭৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলা সদরে আজ তিনহাজার দুঃস্থ ও অসহায় ব্যক্তিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। 
আজ শুক্রবার সকালে নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজ প্রাঙ্গণে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত’র উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়। 
দিনব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত’র মাতা বেগম নূরুন্নাহার। 
আইকন এইড ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ কর্মসূচিতে চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. রেজাউল করিম, ডা. এ এইচ এম এহসানুর রেজা, ডা. আশফাক রহমান খান, ডা. মো. লুৎফুজ্জাহান, ডা. হেলাল মাহমুদ আরাফাত প্রমুখ-সহ ৮ জন সরকারি চক্ষু চিকিৎসক ও ৮ জন মেডিকেল টেকনোলজিস্ট চিকিৎসা প্রদান করেন। 
এই ক্যাম্প থেকে বাছাইকৃত রোগীদের ঢাকায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন, চশমা এবং ওষুধ প্রদান করা হবে বলে আয়োজকরা উল্লেখ করেন। 
এসময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট আজহারুল ইসলাম-সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat