×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৬
  • ৬৫৮১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যরা দেশ ও জনগণের নিরাপত্তায় দায়িত্ব পালনে কখনো কুণ্ঠাবোধ করে না।  দেশপ্রেমিক পুলিশ সদস্যরা আগামীতেও কর্তব্যে অবিচল থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। 
আইজিপি আজ মঙ্গলবার দুপুরে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত নায়েক মো. আব্দুর রাজ্জাককে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির ডাকা সমাবেশ ঘিরে তাদের উশৃঙ্খল কর্মীদের হামলায় আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন।
আইজিপি বলেন, ডিএমপির প্রটেকশন বিভাগে কর্মরত আব্দুর রাজ্জাক গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশস্থলের নিরাপত্তায় দায়িত্ব পালনকালে তাদের কর্মীরা পাইপ, লাঠিসোটা দিয়ে নৃশংসভাবে তার মাথায় আঘাত করে। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন আইসিইউতে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের দিল্লি এ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি ২০ দিন আইসিইউতে ছিলেন। দুই মাস দুই দিন চিকিৎসা শেষে তার অবস্থার কিছুটা উন্নতি হলে ১১ জানুয়ারি তাকে দেশে ফিরিয়ে এনে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তার সুচিকিৎসার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বান্দরবানের ঘুমধুম সীমান্তে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী পুলিশ, বিজিবি, প্রশাসন সবাই মিলে একযোগে কাজ করছে। 
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘুমধুমে এক বাংলাদেশী নারীসহ দু’জন নিহতের ঘটনায় স্থানীয় থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat