×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৫৪৮০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ঝালকাঠি জেলা কৃষক লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 
আজ শনিবার দুপুরে ঝালকাঠি জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রাসুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিয়াকত আলীর নেতৃত্বে জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন জাতির পিতার সমাধি সৌধের বেদীতে  শ্রদ্ধা জানান। পরে তারা কিছুক্ষণ বেদীর পাশে নীরবে দাড়িয়ে থাকেন। 
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে ১৯৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ  পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করা হয়। 
পরে ঝালকাঠি জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রাসুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিয়াকত আলী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 
এ সময় উপস্থিত ছিলেন- টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মিলন মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শেখ মুক্তার হোসেনসহ ঝালকাঠি জেলা কৃষক লীগের অসংখ্য নেতা কর্মী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat