×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৫৪৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজে নানা পর্যায়ে উন্নরয়নে অবদান রাখায় খুলনা বিভাগীয় পর্যায়ে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছে।অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বাগেরহাট জেলার সুমা মন্ডল, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ঝিনাইদহ জেলার মোছা. জেসমিন নাহার কামনা, সফল জননী হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া জেলার চন্দনা রানী কুন্ডু,  সমাজ উন্নয়নে অবদান রাখায় খুলনা জেলার থার্ড জেন্ডার পাখি দত্ত এবং নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যামে এগিয়ে করা নারী সাতক্ষীরা জেলার রেহেনা পারভীন।
আজ খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি)।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমতার দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছেন। নারীর জন্য যেন সমঅধিকারের জায়গাটা প্রশস্ত হয়, আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। জয়িতা আজ সমাজে যে আলোড়ন সৃষ্টি করেছে, তা সমাজের নারীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।
আরো উপস্থিত  ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাকিয়া আফরোজ, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন ও খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat