×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০১-২৪
  • ৩২৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুগে ইয়ুশিফুমি-এর সাথে আজ টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বৈঠক করেন।
প্রতিমন্ত্রী ইয়ুশিফুমি বাংলাদেশ দূতাবাসে পৌঁছলে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ ও তার সহধর্মিণী শাহিনা আখতারসহ দূতাবাসের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
সাক্ষাৎকালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপানে সম্প্রতি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ এবং জাপান সরকার ও জনগণের প্রতি সংহতি জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় সুগে ইয়ুশিফুমিকে অভিনন্দন জানান। রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা উল্লেখ করে বলেন, গত বছর এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর জাপান সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়েছে। তিনি কৌশলগত অংশীদারিত্ব বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী স্বাক্ষরিত যৌথ ঘোষণা বাস্তবায়নে প্রতিমন্ত্রী ইয়ুশিফুমির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ রোহিঙ্গা সমস্যার সমাধানে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত, সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনে জাপানকে আরো উদ্যোগী ভূমিকা পালনের জন্য অনুরোধ করেন।
রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নবগঠিত সরকারের কার্যকালে জাপানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat