×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৯
  • ৩৪৩৩৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলায় বগুড়া থিয়েটার ও গ্রাম থিয়েটারের উদ্যেগে টিটু মিলনায়তন চত্ত¦রে শুক্রবার বেলা ১১টায় দু’দিনব্যাপী পিঠা উৎসবের উদ্ভোধন হয়েছে।
 রোমেনা আফাজ মঞ্চে পিঠা উৎসবে গ্রামীন সংস্কৃুতি “আয়লা” জ¦ালিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ আসনের সংসদ সদস্য  রাগেবুল আহসান রিপু।  
পিঠা উৎসবে ১২ টি স্টলে পিঠা বিক্রি চলছে। উৎসবের আয়োজক বগুড়া সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না জানান, শীতে বাঙালীর পিঠা-পুলি খাওয়ার যে রীতি সেটি যেন হারিয়ে না যায়, তার জন্য এই উৎসবের আয়োজন।
পিঠা উৎসবে প্রধান অতিথি বলেন-  পিঠা উৎসব , বৈশাখী মেলাসহ বাঙালী জাতির যে সব উৎসব আছে তাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এক শ্রেণীর মানুষ অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আমাদের সাংষ্কৃতির জাগরণ বুকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে হবে।
এই উৎসবকে ঘিরে সকালে চিত্রংকন প্রতিযেগিতা, বিকাল ৪টায়  সাস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। শনিবার পর্যন্ত এই উৎসব চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে বক্তব্য রাখেন- নজরুল পরিষদের সভাপতি মন্তেজার রহমান মন্টু, বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল হাসান ববি, বগুড়া নাট্য দলের সভাপতি মীর্জা আহসানুউল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat