×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৪৫৭৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন মোবাইল অপারেটর টাওয়ার হতে চুরি যাওয়া ১১৮টি লিথিয়াম ব্যাটারি ও ৬৫০০ মিটার পাওয়ার ক্যাবল উদ্ধার  এবং  চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের বিশেষ টিম গতকাল রাতে নগরীর মতিয়ারপুল এলাকায় এ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
সিএমপি আজ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ও দক্ষিণ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুনের দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেনের তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক রিপন কুমার দাসের নেতৃত্বে বিশেষ টিমের সদস্যরা গতকাল রাত সোয়া ১০টায় ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার হতে চুরি যাওয়া পাওয়ার ব্যাকআপ ১১৮টি লিথিয়াম ব্যাটারি ও ৬৫০০ মিটার পাওয়ার ক্যাবলসহ চোর চক্রের সদস্য শাহীন আলম (২৫) ও দিদারুল আলম (৪২)-কে গ্রেপ্তার করে।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন জেলা শহরে অবস্থিত গ্রামীণ ফোন, রবি ও বাংলালিংক মোবাইল কোম্পানির টাওয়ারে গিয়ে কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে সুযোগ বুঝে টাওয়ারে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি ও পাওয়ার ক্যাবল চুরি করে। চোরাই ব্যাটারি ও পাওয়ার ক্যাবলগুলো ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল এলাকায় আজিজ মার্কেটে অবস্থিত মোক্তার এন্টারপ্রাইজ ও দিদারের গোডাউনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat