×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০১-১৪
  • ৩৪৩৪৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার ধনুয়াখলায় আজ আব্দুল আজিজ-মেহেরুন নেছা ফাউন্ডেশনের আয়োজনে সহস্রাধিক লোকের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। দুপুর ১২টায় জেলার ধনুয়াখলা আর্দশ পাবলিক ডিগ্রী কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডা: তাহসীন বাহার সূচনা।
বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজ এবং মেহেরুন নেছা ফাউন্ডেশনের উপদেষ্টা সফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্দশ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বেগম বকুল, কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সেকান্দার আলী, আব্দুল আজিজ-মেহেরুন নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিল্পপতি সাইদুর রহমান সৈকত ও আব্দুল আজিজ-মেহেরুন নেছা ফাউন্ডেশনের সহ-সভাপতি শিল্পপতি সাইফুল ইসলাম সাগর, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম খলিল সিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম মিঠুসহ ইউনিয়নের সকল ইউপি মেম্বারবৃন্দ। অনুষ্ঠানে সহ¯্রাধিক লোকের মাঝে শীত বস্ত্র তুলে দেন অতিথিরা। ধনুয়াখলা গ্রামের সন্তান  মাহাবুব আলম মানিক সিআইপির পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত আব্দুল আজিজ-মেহরুন ন্নেছা ফাউন্ডেশন মানব কল্যাণে কাজ অব্যাহত থাকবে বলেন জানান ফাউন্ডেশনের উদ্যোতরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat