×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৫৬৯৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘সবার জন্য মর্যাদা , স্বাধীনতা এবং ন্যায় বিচার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় আজ পালিত হযেছে বিশ্ব
মানবাধিকার  দিবস।
এ উপলক্ষে জেলা  প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসন চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।  সকাল ১০ টায়  বগুড়া জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো:সাইফুল ইসলাম। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল মারুফের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার  ¯িœগ্ধ আখতার, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা  মহিলা বিষয়ক অধিপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, মানবাধিকার পূর্ণ  প্রতিষ্ঠার মাধ্যমে  বৈষম্য মূলক সমাজ বির্নিমাণে সরকার প্রতিশুতি বদ্ধ।  মানবাধিকার  সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে  কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী  যাতে যেন এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। তারা যেন ন্যায় বিচার পায়। সকালের অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat