×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৫৬৯৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলায় আজ র‌্যালি, আলোচনা সভা ও পাঁচ জন সফল নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অনুকা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা দুর্নীতি দমন কমিশনের সমম্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহিদ কামাল, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, নারী নেত্রী টুকু তালুকদারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।   
আলোচনা সভা শেষে জেলার পাঁচ জন সফল নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat