×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৫৭০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তরের হিমেল হাওয়ায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা, কুয়াশার চাঁদর আর ঘাসের উপর শিশির বিন্দুতে প্রকৃতি নতুন আমেজে আবির্ভূত হচ্ছে। হাড় কাঁপানো শীতের পদধ্বনি ছড়িয়ে পড়তে শুরু করেছে সর্ব উত্তরের এ জনপদে। শীতের এ মৌসুমকে ঘিরে ব্যস্ত সময় পার করছে পঞ্চগড়ের   বিভিন্ন হাট-বাজারের লেপ-তোশকের ব্যবসায়ীরা। ভোর থেকে রাত পর্যন্ত কর্ম চাঞ্চল্য বিরাজ করছে তাদের দোকান গুলোতে। লেপ তোশকের দোকানীরা হরেক রকমের কাপড় এবং তুলার পসরা সাজিয়ে বসে আছেন। ধুনাইকরা মনের সুখে তুলা ধোনা আর লেপ তোশক সেলাইয়ের কাজে মগ্ন আছেন। সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে উপজেলার হাট বাজার গুলোতে। বোদা বাজারের লেপ তোশক ব্যবসায়ী বছিরুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এ বছর তুলা এবং কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় অর্ডার কম এ পর্যন্ত প্রায় ৩০টির মত লেপ-তোশকের অর্ডার পেয়েছি এবং সরবরাহ করেছি। অপর এক ব্যবসায়ী আনিছুর বলেন, চলতি মৌসুমে সব কিছুর মূল্য ঊর্ধ্ব গতির কারণে লেপ তোশকের ক্রেতা কম পাচ্ছি। একটা ৪ হাত ৫ হাত লেপ তৈরিতে সব মিলিয়ে খরচ আসে ১৪ শ’ থেকে ১৫শ’ টাকা। পুরো শীত মৌসুমে ১শ’ থেকে ১শ’৫০ টি লেপ তোশকের কাজ পেয়ে থাকি কিন্তু এ বছর মনে হয় কম হবে। তবে তুলার প্রকারভেদ অনুযায়ী লেপ-তোশকের দাম কম বেশি হয়। বাজারে লেপ ক্রয় করতে আসা নুর জামাল বলেন, গত বছর ভালো তুলার ৫ হাত ৬ হাত মাপের একটি লেপ ১৪শ’ টাকায় কিনেছিলাম এ বছর সে লেপ ১৮শ’ থেকে ২ হাজার টাকায় কিনতে হচ্ছে। এ ব্যাপালে লেক তোশক ব্যবসায়ীরা জানান, শীত মৌসুমের আয় দিয়েই সারা বছরের সংসারের খরচ, কর্মচারীর বেতন, দোকান ভাড়াসহ যাবতীয় খরচ মেটাতে হয়। শুরুতেই বেচা কেনার এমন মন্দা ভাবের কারণে আগামী দিনের ভাবনায় শঙ্কিত হয়ে পড়ছি। এখন আমাদের ব্যস্ততা বেড়ে গেলেও বছরের বাকি ৯ মাস অলস সময় পার করতে হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat