×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৪৫৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ৬ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
আজ সচিবালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎকালে তারা শ্রম খাতের জন্য জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন।
এ সময় ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত  মহাসাগরীয় অঞ্চলের পরিচালক পাওলা পাম্পালোনি, বাংলাদেশে ইইউ ডেলিগেশনের প্রধান ও অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলিসহ ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
উল্লেখ্য, বাংলাদেশ শ্রম খাতে একটি জাতীয় কর্মপরিকল্পনা (২০২১-২০২৬) গ্রহণ করেছে। এই পরিকল্পনাটি আইএলও গভর্নিং বডির কাছে বাংলাদেশ সরকারের জমা দেয়া কর্মপরিকল্পনার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এ কর্মপরিকল্পনার লক্ষ্য হলো, সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দরকষাকষির অধিকারসহ দেশের শ্রম অধিকারগুলো পালনের পরিবেশ উন্নত করা। জিএসপি প্লাসের জন্য বাংলাদেশের আবেদন ইউরোপীয় পার্লামেন্ট এবং কমিশনে  আন্তর্জাতিক মানের সঙ্গে শ্রম আইন ‘অপরিহার্য উপাদান’ হিসেবে বিবেচিত হওয়া অত্যাবশ্যক।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat