×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৬৭৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশের যেকোন ক্লান্তিলগ্নে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিনিয়ত কাজ করছে। 
তিনি আরো বলেন, মানুষের কল্যাণে মানবতার সেবার ধর্ম নিয়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ডেঙ্গু রোধে প্রথম থেকে সচেতন করার কার্যক্রম চলমান রেখেছে। আমাদের সকলকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে এসে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় শুক্রবার (৩ নভেম্বর) ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের পরিচালনায় মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এ কথা বলেন। 
৬ নং পূর্ব ষোলশহর এলাকায় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আবদুল জব্বার এর সভাপতিত্বে চসিকের ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. এসরারুল হক, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান সহ ওয়ার্ড সমূহের গণমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২০টি ওয়ার্ডে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর স্বেচ্ছাসেবকরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক মাইকিং ও লিফলেট বিতরণ করবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat