×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১০-৩০
  • ৪৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ২৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 
বীজের মধ্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন মুগ ডাল, মসুর ডাল, সয়াবিন ও খেসারি।
আজ সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সী, স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন মজুমদার। কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. রুহুল আমিন।
বিনামূল্যে বীজ ও সারের পরিমাণ প্রসঙ্গে কৃষি বিভাগ সূত্র জানায়, আজ ৬০জনের মধ্যে বিনামূল্যে সার, বীজ প্রদান করা হয়েছে। এরপর উপজেলার প্রত্যেক ইউনিয়নে দায়িত্বরত কৃষি কর্মকর্তা উপকারভোগীদের কাছে বীজ ও সার হস্তান্তর করবেন। গম বীজের ক্ষেত্রে উপজেলায় ৬০জন কৃষক বিঘাপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।  অন্যদিকে ৭৫ জন কৃষককে বিঘাপ্রতি ২ কেজি করে ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এছাড়া তেলবীজের ক্ষেত্রে ৬৬০ জন কৃষক বিঘা প্রতি ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৩৪০ জন কৃষককে বিঘাপ্রতি সূর্যমুখী বীজ ১ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৪০ জন কৃষককে বিঘাপ্রতি ১০ কেজি চিনাবাদাম  বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। ১০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি সয়াবিন বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।
ডাল বীজ প্রসঙ্গে সূত্রটি জানায়, ৩০জন কৃষককে বিঘাপ্রতি ৫ কেজি করে মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার,  ৩০জন কৃষক মসুর বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ৫ কেজি এমওপি সার, এবং ৪০জন কৃষকপ্রতি ৮ কেজি খেসারী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat