×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১০-২৮
  • ৫৬৭০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার দুই কৃতি সন্তান বক্সার সুর কৃষ্ণ চাকমা ও ক্রিকেটার লেকি চাকমাকে  আজ সম্মাননা প্রদান করা হয়েছে। এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট-২০২৩ প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জেলার জুরাছড়ি উপজেলার কৃতি সন্তান বক্সার সুর কৃষ্ণ চাকমা ও আইসিসি  অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে পার্বত্য চট্টগ্রাম থেকে অংশ নেয়া কৃতি ক্রিকেটার লেকি চাকমাকে  জেলা ক্রীড়া সংগঠক ও খেলোয়ারবৃন্দের  পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই সম্মননা প্রদানের আয়োজন করা হয়।
জেলার সাবেক ক্রীড়াবিদ ও রাঙ্গামাটি জেলা ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমার সভাপতিত্বে ও বেতারের প্রতিনিধি মো. কাউছারের  সঞ্চালনায়  অনুষ্ঠিত সম্মননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামী লীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, জেলা পরিষদের সাবেক সদস্য মনোয়ারা জাহান, জুরাছড়ি  উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা ভুবনজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নাছির উদ্দিন সোহেল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নান প্রমুখ।
সংবর্ধনা সভায় অনুভূতি ব্যক্ত করে সুর কৃষ্ণ চাকমা ও লেকি চাকমা সংবর্ধিত হওয়ায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ক্রীড়ার মাধ্যমে ভবিষ্যতেও তারা দেশের সুনাম বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর  বলেন, রাঙ্গামাটি  জেলার  প্রত্যন্ত এলাকা থেকে উঠে সুর কৃষ্ণ চাকমা ও লেকি চাকমা  আমাদের দেশের জন্য গর্ব। তারা ক্রীড়াক্ষেত্রে সুনাম বয়ে এনে বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জল করেছে।
তিনি বলেন, সুর কৃষ্ণ ও লেকি চাকমা ছাড়াও পাহাড়ে অনেক কৃতি ক্রীড়াবিদের জন্ম হয়েছে, তারা সকলেই ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম ধরে রেখেছে। 
সভা শেষে জেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়ারবৃন্দের পক্ষ থেকে বক্সার সুর কৃষ্ণ চাকমা ও লেকি চাকমাকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ  প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat