×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৪৫৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জলদসৃ্যুতা রোধে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক কর্মশালা হয়েছে। ২১টি দেশ নিয়ে গঠিত সংগঠন রিজিওন্যাল করপোরেশন এগ্রিমেন্ট অন কোমবেটিং পাইরেসিং অ্যান্ড আন  রোবারি এগনেস্ট শিপ ইন এশিয়া (রিক্যাপ)-এর সদস্যরা এই  কর্মশালায় অংশ নিচ্ছেন। 
শুক্রবার বাংলাদেশী পতাকাবাহী "পরিদর্শী" জাহাজে করে তারা পদ্মা সেতু পরিদর্শন এবং পদ্মা নদীর রুপ অবলোকন করেন। নৌ-পথের দস্যুতা রোধে রিক্যাপ’র উদ্যোগে কর্মশালায় নৌ-বাহিনী এবং নৌ-শিল্পের সঙ্গে জড়িত ১৫ দেশের ২৬ প্রতিনিধি অংশ নেয়। 
এ সময় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. মাকসুদ আলম নৌ পরিবহন মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর কর্মকর্তা ডেভিড যোসেফ কওহি, রিক্যাপের নির্বাহী পরিচালক কৃষ্ণস্বামী নটোরঞ্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা পদ্মায় ভ্রমণে গিয়ে বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু দেখে সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে স্বাগত জানান। তারা বাংলাদেশের অগ্রযাত্রার ভুয়সী প্রশংসা করেন। এ সময় বিদেশী প্রতিনিধিরা উচ্ছ্বস প্রকাশ করেন। এ সময় তাদের পদ্মা সেতুর সাথে ছবি তুলতেও দেখা যায়। 
নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. মাকসুদ আলম বলেন, আন্তর্জাতিক নৌ-পথ এবং জাহাজ শিল্পের সাথে জড়িত দেশগুলো ঐক্যবদ্ধভাবে ২০০৬ সালে রিক্যাপ গঠন করে। একের পর এক জলদস্যুতা,  বিশেষ করে ২০০০ সালে জাপানি জাহাজ সোমালিয়ানদের দ্বারা আক্রান্ত হওযার পরই নৌ দস্যুতার বিরুদ্ধে ঐক্যবদ্ধতার শুরু। 
১৪টি এশিয়ান দেশ এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক, হল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া এর সদস্য। এই ২১ দেশের ভোটে বাংলাদেশ এবার প্রথমবারের মত তিনদিনের আন্তর্জাতিক কর্মশালায়টি হচ্ছে। তিনি বলেন- রিক্যাপের ১৬তম ফাউন্ডার মেম্বার বাংলাদেশ। আন্তর্জাতিক এই ওয়ার্কশপ থেকে দেশের নৌ-পথ নিরাপদ রাখা এবং জাহাজ শিল্পকে এগিয়ে নেযার ক্ষেত্রে একটি মাইলফলক। নৌ-দস্যুতার বিরুদ্ধে তারা দেশে-দেশে  কাজ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat