×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৪
  • ৫৬৭৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজয়া দশমী (দশৈ) উপলক্ষে আজ পার্বত্য চট্টগ্রাম গূর্খা জনগোষ্ঠীর উদ্যাগে বিজয়া তিলক প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় সুর নিকেতন শিল্পীগোষ্ঠীর আয়োজনে শহরের জেল রোডস্থ  সুর নিকেতন সঙ্গীত প্রতিষ্ঠানে গূর্খা সম্প্রদায়ের এ বিজয় তিলক অনুষ্ঠিত হয়। 
সুর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোজ বাহাদুর গূর্খার সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয়া দশমী তিলক প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরুপা দেওয়ান, বিশিষ্ট সাহিত্য গবেষক শিশির চাকমা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক মিল্টন বাহাদুর, সাংবাদিক ইমতিয়াজ ইমনসহ স্থানীয় শিল্পীরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানের শুরুতে গূর্খা সম্প্রদায়ের বিজয়া তিলক সম্পর্কে তাৎপর্য তুলে ধরেন মনোজ বাহাদুর গূর্খা। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আমলেই পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়েছে এবং পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে-নির্বিঘেœ তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছেন।
আলোচনা সভা শেষে গূর্খা সম্প্রদায়ের ধর্মীয় রীতি অনুযায়ী সকলকে বিজয়া দশমীর তিলক দেয়া হয়। পরে সুর নিকেতনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat