×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৫৬৯০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন, দেশের ৬৪টি জেলায় অদ্যাবধি ১৪ হাজার ৭০৭ জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে।
‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে এসব ভিক্ষুকদের পুনর্বাসন করা হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী আজ সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এসব কথা জানান। 
তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর থেকে দেশের ভিক্ষুকদের পুনর্বাসন ও তাদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০১০-১১ অর্থবছরে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 
মন্ত্রী বলেন, এই কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য ক্ষুদ্র ব্যবসা, মুদি দোকান, চায়ের দোকান, পানের দোকান, কাঁচা মালের ব্যবসা, বাদাম বিক্রি, মসলা বিক্রি, কাঠ বিক্রি, হকার, সেলাই কাজ, পিঠা তৈরি, ডিমের ব্যবসা, হাঁস-মুরগী পালন, পশু পালন, রিক্সা/ভ্যান ইত্যাদি কাজে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ সরবরাহের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ভিক্ষাবৃত্তি নিরসন ও পুনর্বাসনে ২০২২-২০২৩ অর্থবছরে ৬৪ জেলায় ১ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে। চলতি অর্থবছরেও অনুদান প্রদানের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat