×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১০-১৫
  • ৪৫৯৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এক ডোজ টিকা নিন, জরায়ুমুখে ক্যান্সার রুখে দিন'-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলায় আজ উদ্বোধন করা হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। জেলায় এ বছর ৮০ হাজার ৮০৯ মেয়েকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিষেধক টিকা দেয়া হবে।
রোববার সকালে মুন্সীগঞ্জ শহরের আলভার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিশোধক টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। 
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন আলভার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, মুন্সীগঞ্জ ২ নং ওয়ার্ডের কাউন্সির মু. সোহেল রানা রানু, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল ইসলাম, কাউন্সিলর নার্গিস আক্তার, পৌরসভার স্যানিটারি  ইন্সপেক্টর লীনা সাহা, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. আরিফুর রহমান প্রমুখ। টিকাদান কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে একযোগে জেলার সব উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি এবং ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের ১৮ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat