×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৬৯৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মস্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে হলে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারি-বেসরকারি খাতের সবাইকে একসাথে কাজ করতে হবে। আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ভূমিকা রাখতে বেসরকারি উন্নয়ন সংস্থা, সহযোগী সহস্থাসমূহ এবং জনগণকে। 
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চসিকের রাজস্ব আয় থেকে ৮১ শিক্ষা প্রতিষ্ঠান ও ৫৬ স্বাস্থ্য কমপ্লেক্সসহ অনেকগুলো জনসেবামূলক প্রকল্প পরিচালনা করছে ৷ এগুলো পরিচালনার ব্যয়ভার বহন করতে গিয়ে চসিকের ওপর চাপ তৈরি হচ্ছে। চসিকের রাজস্ব আয় বাড়াতে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের সহযোগিতা পেলে চসিক স্বাবলম্বী হবে, বাড়াতে পারবে সেবা কার্যক্রম। 
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার  মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, চসিক শিক্ষা ও স্বাস্থ্যখাতে যে ব্যয় করে, তা যাতে কোন চাপ তৈরি না করে, সেজন্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি রুটিন ওয়ার্কগুলো যাতে ভালভাবে হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। 
সভায় চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে সম্পাদিত ও চলমান উন্নয়ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী,  মুস্তাকিম বিল্লাহ ফারুকী, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদসহ প্যানেল মেয়রবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও বিভাগীয় সভাপতিবৃন্দ, সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহসহ চট্টগ্রামের উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat