×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৮৯৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট সবাইকে স্কাউটিং এর কার্যক্রমকে তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।
আজ বঙ্গভবনে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জুয়েনা আজিজের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্র প্রধান বলেন,  ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনকে দেশব্যাপী মেয়েদের বিভিন্ন সেবা ও কল্যাণমূলক কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।’  
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সার্বিক সহায়তারও আশ্বাস দেন।
সাক্ষাতকালে রাষ্ট্রপতিকে স্কাউট স্কার্ফ ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষকের ব্যাজ পরিয়ে দেয়া হয়।
এ সময় রাষ্ট্রপতির সাথে তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। তাঁকেও স্কার্ফ ও ব্যাজ পরানো হয়।
সাক্ষাৎকালে, প্রতিনিধি দল বাংলাদেশ গার্ল গার্লস অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম, ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস এবং ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) অধ্যাপক ইয়াসমিন আহমেদ।
গার্ল গাইডস (গার্ল স্কাউটস) হলো একটি আন্তর্জাতিক, অরাজনৈতিক, শিক্ষা ও সমাজ সেবামূলক যুবা আন্দোলন।
স্বাস্থ্য ও চরিত্র গঠনে, মানবিক গুণাবলি বিকাশে এবং একজন বালিকা, কিশোরী ও তরুণীদের সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে এই আন্দোলনের সৃষ্টি।
এরপরে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মো. মনোয়ার হোসেন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat