×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৬৭৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, তরুণ প্রজন্মকে গ্রন্থমুখী করে  তোলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
তিনি বলেন, তরুণদের জ্ঞানমনস্ক, সৃজনশীল ও আলোকিত জাতি গঠনের মাধ্যমে গড়ে তোলাই  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমৃত্যু যার স্বপ্ন দেখে গেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
আজ রাজধানীর বাংলা একাডেমি চত্বরে ‘ঢাকা বিভাগীয় বইমেলা ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং ঢাকা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত আট দিনব্যাপী (০৭-১৪ অক্টোবর) প্রায় ১০০টি স্টল নিয়ে এবারের বইমেলার  প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সোনার বাংলার স্বপ্নযাত্রা।’
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, পুস্তক বিক্রয় ও প্রকাশনা শিল্পের সঙ্গে জড়িতরা খুব বেশি লাভের আশায় এর সঙ্গে সম্পৃক্ত নয়। বরং ভালোবাসা, জ্ঞানপিপাসা ও হৃদয়ের খোরাক থেকে শিল্পটিকে টিকিয়ে রেখেছেন। কেননা, আজকাল মানুষ খুব বেশি বই কিনতে চায় না। তাছাড়া ছাপানোর কাগজসহ প্রকাশনা শিল্প সংশ্লিষ্ট আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়েছে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী আমরা জেলা ও উপজেলা পর্যায়ে সাহিত্যমেলার আয়োজন করেছি। কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় সাংস্কৃতিক উৎসব। বর্তমানে ৮টি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। সামনে অনুষ্ঠিত হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেলা ও সাংস্কৃতিক উৎসব। 
ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং আয়োজক  সমিতির সহ-সভাপতি কামরুল হাসান শায়ক। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat