×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৭২৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে নগরীতে ৪টি খেলার মাঠ বা খালি স্থান তৈরীর পরিকল্পনা গ্রহণ করেছে।
সম্প্রতি সিলেটে ঘন ঘন ভুমিকম্প ও দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে সিসিক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়েছে। 
সিসিক সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় মেয়র বলেন, ভূমিকম্প সহ যেকোন দূর্যোগ মোকাবেলায় সিলেট সিটি কর্পোরেশনের প্রস্তুতি রয়েছে। তবে ঘন বসতিপূর্ণ সিলেট মহানগরে বড় ধরনের ভূমিকম্প হলে উদ্ধার কাজ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের যন্ত্রপাতির সংকট রয়েছে। 
তিনি বলেন, সিলেটে সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্প অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শে সিসিক দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে নগরে ৪টি খেলার মাঠ বা খালি স্থান তৈরীর পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু সরকার ৩০% নিজস্ব অর্থ সংকুলানের শর্তে ২টি মাঠ প্রস্তুতের অনুমোদন দিলেও এখনো অর্থ বরাদ্দ না দেয়ায় প্রকল্প বাস্তবায়ন করা যাচ্ছে না।
সিসিক মেয়র বলেন, সিলেট নগরের ভূ-গর্ভস্থ পানির স্তর দিন দিন নীচে নেমে যাচ্ছে। নগরবাসীর প্রতিদিন ৮ কোটি লিটার পানির চাহিদা পূরণে ২টি সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পাশাপাশি গভীর নলকূপের উপর নির্ভর করতে হচ্ছে। যদিও ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের ফলে ভূমিকম্প ঝুঁকি বাড়ে বলে বিশেষজ্ঞদের মত রয়েছে। সেজন্য চেঙ্গের খাল নদীর পানি সংগ্রহ করে ৫০ এমএলডি উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরীর পরিকল্পনা হাতে নেয় সিসিক। কিন্তু  অর্থ বরাদ্দ না পাওয়ায় সেটিও নির্মাণের কাজ থমকে আছে।
সিলেট মহানগরে ২৩টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিসিক মেয়র বলেন, উচ্চ আদালতের মামলা জনিত কারণে সিসিকের মালিকানাধীন ঝুকিপূর্ণ তালিকার সিটি সুপার মার্কেটই ভাঙ্গা যায়নি। একইভাবে বেশির ভাগ ভবন মালিক ও ব্যবসায়ীদের করা উচ্চ আদালতে মামলা এবং মালিকদের ভবনের সক্ষমতা বাড়ানো আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে সিসিক-এর তত্ত্ববধায়ক প্রকৌশলী আলী আকবরসহ সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat