×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৪৫৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ২জন নিহত হয়েছেন। শনিবার রাত ১ টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সালুটিকর মিত্রিমহল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে, এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। 
নিহতরা হলেন, সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ওবায়দুল্লাহ ইসহাক (৩০) ও অপরজন তার বন্ধু সিলেট স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী সিলেট নগরীর ষ্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী, মিরের ময়দান নিবাসী এম হাফিজুর রশীদ (২৮)
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত অনুমান ১ টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ জাতীয় মহাসড়কের সালুটিকর মিত্রিমহল নামক স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন দিকে সিলেটমুখি একটি মোটর সাইকেল সজোরে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ সেখানে পৌছে দুর্ঘটনাস্থল থেকে মোটর সাইকেলের দুই আরোহীর লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে দুজনের লাশ হাসপাতালের মর্গে রেখে আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে এদুর্ঘটনার সংবাদ জানাজানি হলে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রাজনৈতি ও সামাজিক অঙ্গনে উদীয়মান একজন জনপ্রতিনিধি হিসেবে মোঃ ওবায়দুল্লাহ ইসহাক ও তরুণ ব্যবসায়ীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড.এ কে আব্দুল মোমেন, সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat