×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৮০৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি ক্রয়ে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুক সকল ব্যক্তির প্রতি সমআচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল, ২০২৩’ পাস করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আজ জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই, কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।
বিলটি উত্থাপন প্রক্রিয়ায় আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম বিলের প্রশংসা করে বলেন, এই বিলটি আরও আগেই সংসদে আনার প্রয়োজন ছিল।
বিলটি পাসের প্রক্রিয়ায় পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারি তহবিলের অর্থ দ্বারা সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, ক্রয় প্রক্রিয়া টেকসই ও সহজিকরণ এবং ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুক সকল ব্যক্তির প্রতি সমআচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ক্রয় সংক্রান্ত আইন যথাযথ বাস্তবায়ন, নিয়ন্ত্রণ এবং এই উদ্দেশ্যে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ্যে একটি অথরিটি প্রতিষ্ঠা এবং এতদ্সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে বিলটি আনা হয়েছে।
মন্ত্রী বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন এবং ক্রয় প্রক্রিয়ায় আইনের শাসন প্রতিষ্ঠাকল্পে ১৯৯৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সরকারি ক্রয় পদ্ধতির সংস্কার কার্যক্রম আরম্ভ হয়। এ ধরণের সংস্কারের মধ্য দিয়ে ২০০২ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর অধীনে একটি ইউনিট হিসেবে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) গঠন করা হয়। সরকারি ক্রয় কার্যক্রমে ডিজিটাল প্ল্যাটফর্ম বিনির্মাণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী গত ২০১১ সালের ২ জুন ইলেক্ট্রনিক গভর্ণমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ওয়েব পোর্টাল উদ্বোধন করেন এবং এর মধ্য দিয়ে সরকারি ক্রয় ব্যবস্থা ডিজিটাল যুগে প্রবেশ করে।
তিনি বলেন, সরকারি ক্রয় ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ্যে সিপিটিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ১ হাজার ৪৩৭টি অফিসের ১১ হাজার ৩১৮ এর অধিক ক্রয়কারী অনলাইনে ‘ই-জিপি’ সিস্টেম ব্যবহার করে ক্রয় কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন বাজেটের পরিমাণ প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। সে অনুযায়ী সরকারি ক্রয়ের পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০০১-২০০২ সালে সরকারি ক্রয়ে ব্যয়ের পরিমাণ ছিল ১৯ হাজার কোটি টাকা, যা ২০২২-২০২৩ অর্থবছরে এসে অনুমিত ২ লাখ ২১ হাজার ৫০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। সরকারি ক্রয়ের এ বর্ধিত কলেবরের আইনি ও কারিগরি তত্ত্বাবধানের জন্য প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো সিপিটিইউ-তে নেই ।
সরকারি ক্রয়ের এ বর্ধিত কলেবরের আইনি ও কারিগরি তত্ত্বাবধান, এসডিজি লক্ষ্যমাত্রার সাথে সম্পর্কিত টেকসই সরকারি ক্রয় নিশ্চিতকরণ ও সহজিকরণের লক্ষ্যে সরকারি ক্রয় সংক্রান্ত আইন যথাযথ বাস্তবায়নপূর্বক সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য বিদ্যমান সিপিটিইউ’কে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে (বিপিপিএ) রূপান্তর করা এই আইনের উদ্দেশ্যে বলে তিনি উল্লেখ করেন।
এম এ মান্নান বলেন, ক্রয় কার্যক্রমে আরও অধিক গতিশীলতা আনয়ন ও দক্ষতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিদ্যমান সিপিটিইউকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিতে (বিপিপিএ) রূপান্তর, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর জ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করবে মর্মে প্রত্যাশা করা যায়।
বিল পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, শামীম হায়দার পাটোয়ারি, বেগম রওশন আরা মান্নান, কাজী ফিরোজ রশীদ, রুস্তম আলী ফরাজী, গণফোরামের মোকাব্বির খান এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat