×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৭৫৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার গণমাধ্যমকর্মীদের জন্য বাংলাদেশের কচ্ছপ ও কাছিম পরিচিতি এবং বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমন বিষয়ক প্রতিবেদন লেখন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ বন অধিদপ্তর ও ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে।  
‘বাংলাদেশে বিপন্ন কচ্ছপ ও মিঠাপানির কাছিম চাহিদা হ্রাস” প্রকল্পের এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন- গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম।
ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঁইয়ার  সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য দেন- গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জোবায়ের হোসাইন।
ডাব্লিউসিএস বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. জাহাঙ্গীর আলম এ কর্মশাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন। ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির (ডাব্লিউসিএস) প্রোগ্রাম কো-অর্ডিনেটর সামিউল মোহসেনিন উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালয় গোপালগঞ্জ, যশোরসহ ৮ জেলার ৫০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat