×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৮১৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ছিলনা পূর্বপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্রাক ব্যাংক এ সভার আয়োজন করে।
এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক(পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) জেবুন নেছা জাবেদুর। বিশেষ অতিথি বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) মো. মতিউর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (প্রশাসন) মো. জহিরুল হক।
প্রকল্পের ফোকাল পারসন ড. বিজয় কৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায়  গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুন্ডু, প্রকল্পের মনিটরিং কর্মকর্তা বিবেকানন্দ হীরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, ছিলনা গ্রামের প্রবীণ কৃষক প্রভাত বিশ্বাসসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সংগঠিত করে কৃষির উন্নয়ন ঘটানো হবে। এ শ্রেণির কৃষকের পেশাগত দক্ষতা আধুনিকায়ন হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষিতে দেশ আরো সমৃদ্ধ হবে। প্রান্তিক কৃষকের আয় বৃদ্ধি পাবে। ফলে তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat