×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৭০৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও মিলাদ- মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা  প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ড-এর সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন, উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মনসুর রহমান খান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান প্রমুখ। 
সভা শেষে, জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat