×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৫৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার সদর উপজেলায় আজ মেঘনা নদী থেকে আজ ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর।আজ রোববার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।
এসব জালের মধ্যে ২০ হাজার মিটার মশারির জাল ও পাঁচহাজার মিটার কারেন্ট জাল রয়েছে। এসময় মশারির জাল পাতার জন্য দুইহাজার পিস খুঁটিও জব্দ করা হয়।জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, আজ মেঘনা নদীর তেমাথা এলাকায় ৪টি নৌকা থেকে ২০ হাজার মিটার মশারির জাল ও জাল স্থাপনের দুইহাজারটি খুঁটি জব্দ করা হয়। এছাড়া মেঘনার ইলিশা পয়েন্ট থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। ইতোমধ্যে এসব জাল ও খুঁটি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।তিনি জানান, অভিযানে কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি দল সহায়তা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat