×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২২
  • ৯৩০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাত্র এক মাসের হিসেবে গত বছরের তুলনায় এ বছর ইলিশ বিক্রি থেকে ৫.৫৯ শতাংশ রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। প্রাকৃতিক প্রতিকূলতার কারণে এ মৌসুমে ইলিশের পরিমান কম পাওয়া যাচ্ছে; তবে ইলিশের বড় সাইজ এবং চড়া মূল্যে জেলে, ব্যবসায়ীরা ভালো লাভ করছেন।
জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি জানান, এখন ইলিশের ভরা মৌসুম। সমুদ্রে জাল ফেললেই বড় সাইজের রূপালি ইলিশ ধরা পড়ছে। কিন্তু গত বছরের তুলনায় চলতি বছর বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে কমেছে মাছ অবতরণ।
বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের সহকারী বিপণন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানান, গত বছর আগস্ট মাসে মাছ অবতরণ বেশি হয়েছে। কিন্তু একই সময়ে এ বছর অবতরণ কম হচ্ছে। গত বছরের তুলনায় চলতি বছর ১২.৬৩ শতাংশ কমেছে মাছ অবতরণ। এরমধ্যে ইলিশ অবতরণ কমেছে ২০.১৬ শতাংশ। চড়া দামের কারণে ইলিশ মাছের অবতরণ কমলেও বেড়েছে রাজস্ব আদায়। গত বছরের তুলনায় ইলিশ থেকে রাজস্ব আদায় বেড়েছে ৫.৫৯ শতাংশ। পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে বিক্রি করা মাছের মোট দামের শতকরা ১.২৫ শতাংশ রাজস্ব আদায় করে সরকার।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানিয়েছেন, সাগরে প্রচুর মাছ পাওয়া গেলেও বৈরি আবহাওয়ার কারণে জেলেরা মাছ শিকার করতে পারেননি। এ কারণে সকল প্রকার মাছের অবতরণই কমেছে। মিশ্রিত মাছের অবতরণও কমেছে ২.৩৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat