×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৬৭৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিকেল সাড়ে ৩ টায় শহরের বনরুপা সিএনজি স্ট্যান্ড চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরের সঞ্চালনায় এ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা কৃষকলীগের সভাপতি মো. জাহিদ আকতার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজা বেগম চিনু, জেলা যুবলীগ সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জেলা য্বু মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশের আগে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বনরুপা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়া, ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জেলার বিভিন্ন উপজেলাতেও আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat