×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাধীন বাংলাদেশর মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গর্বিত জন্মভূমি টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সমাধিসৌধ কমপ্লে ­ক্স মসজিদের দোয়া-মোনাজাতে অংশ গ্রহণ, প্রতিটি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, মিলাদ ও দেয়া মাহফিল, ১ লাখ ৬২ হাজার মানুষের জন গণভোজ এবং মসজিদ, মন্দির ও ধর্মীয় উপসনালয়ে প্রার্থনা।  
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক  এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকাল ৯ টায় টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।
তারপর বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হবে।
বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লে­ক্স মসজিদে সরকারিভাবে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবেন।
দপ্তর সম্পাদক আরো বলেন, বিকেলে টুঙ্গিপাড়া পৌরসভা, পাটাগাতী, কুশলী, বর্ণি, ডুমরিয়া ও গোপালপুর ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। পরে প্রতিটি ওয়ার্ডে ৩ হাজার করে মোট ১ লাখ ৬২ হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন থাকছে ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, শুকুর আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব কর্মসূিচীত অংশ নেবেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক  বলেন,এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলার মসজিদগুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মন্দির, গীর্জা ও ধর্মীয় উপসনালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের জন্য বিশেষ প্রার্থনা করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় সব পস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat