×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে আজ দাঙ্গা-সন্ত্রাস এবং মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ স্কাউট আশুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের গোল চত্বরে এই কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও কাব স্কাউটের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় জড়ো হয়। পরে সেখান থেকে সমবেত র‌্যালি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ও উপজেলা স্কাউট সভাপতি শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।  
এতে মাদক, সন্ত্রাস ও দাঙ্গার কুফল বর্ণনা বক্তব্য দেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন, আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক শহীন সিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat