×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপনে জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন, জেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা শিশু একাডেমি। 
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার রাঙ্গামাটি জেলা শিশু একাডেমির পক্ষ থেকে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ এই প্রতিপাদ্যের আলোচনাসভা, সকাল সাড়ে ১০টায় শিশু একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, বেলা ১১টায় অসচ্ছল উদ্যোগী মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হবে।
দিবসটি উপলক্ষে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
এছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা ও গীর্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, এতিমখানায় কোরআন তেলওয়াত ও শিশুদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে জেলার অন্যান্য উপজেলাতেও প্রশাসনসহ আওয়ামী লীগ-সহযোগি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat