×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
আজ রেবাবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে একটি চিঠি ইস্যু করেছেন।ওই চিঠিতে তদন্ত কমিটিকে যথাশিঘ্র তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুজ্জামান ভূইয়া ও সদস্য সচিব প্রক্টর ড. কামরুজ্জামান।
কমিটির বাকি সদস্যরা হলেন : গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, জীব বিজ্ঞান অনুষদের ডীন ড. মোহাম্মদ আলী খান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মো. রাজিব হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম এস্কেন্দার আলী, একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান সাত সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। 
এর আগে, গত ৩ আগস্ট ওই দু’ শিক্ষার্থীর স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।
উল্লেখ্য, গত ১ আগস্ট (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২ টায় বৃষ্টির মধ্যে ভেজার সময় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী মোবাশ্বেরা তানজুম হিয়া পা-পিছলে লেকের পানিতে পড়ে ডুবে যান। এসময় হিয়াকে উদ্ধার করতে তার সহপাঠি তাসপিয়া জাহান রিতু লোকের পানিতে ঝাঁপ দেন এবং তারা দু’জনে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat