×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৩০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার আমতলীতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার হতদরিদ্র পরিবারের ২ হাজার ৫৯৩ জন শিশুকে বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। এ সময়ে তাদের প্রতিকী গণজন্মদিন উপলক্ষে কেক কেটে উৎসব করা হয়।
আমতলীর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম কেকটি কেটে কার্যক্রমের উদ্বোধন করেছেন।
বে-সরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদের(এনএসএস) উদ্যোগে ও  ওয়ার্ল্ড ভিশন-এপি’র আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল স্মৃতি সংসদ নির্বাহি পরিচালক এড. শাহাবুদ্দিন পান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  আমতলী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন ফকির, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও  বরগুনা সংবাদদাতা একেএম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, ওয়ার্ল্ড ভিশন-এপি আমতলীর ম্যানেজার সুরভি বিশ্বাস।
অনুষ্ঠানে শিশুদের মধ্যে বিতরণকৃত উপকরণের মধ্যে ছিলো- ফোল্ডিং টেবিল, কলম, পেন্সিল, বালতি, বেডসিট, সাবান ও ডিটারজেন্ট পাউডার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat