×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার মির্জাপুরে আজ  আম বোঝাই একটি  পিকআপ যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে পড়ে দুই আম ব্যবসায়ীর নিহত হয়েছেন।  সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ উপজেলার জামুর্কী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীরা হলেন- নরসিংদী জেলার আরিফুল ইসলাম (২৩) ও অর্থ বর্মণ (১৫)।
জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা আম বোঝাই পিকআপটি সকাল পৌনে নয়টার দিকে মহাসড়কের ওই স্থানে অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অর্থ বর্মণ (১৫) মারা যান। এ ঘটনায় পিকআপে থাকা আরিফুল ইসলাম নামের অপর ব্যবসায়ী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। দুঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat