×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ২৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল ৩ আগস্ট বৃহস্পতিবার। 
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে  জেলা শিল্পকলা একাডেমি সহযোগিতায় আগামী কাল ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, চিত্রাংকন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। এ বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় উন্মুক্ত। ‘খ’ বিভাগে ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। খ ও গ বিভাগে চিত্রাকনের বিষয় ‘শেখ কামালের প্রতিকৃতি’।
ওই কর্মকর্তা বলেন, ‘ক’ বিভাগে  ৫ম শ্রেণি থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা ‘শৈশবে শেখ কামাল’ এবং ‘খ’ বিভাগে ৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘শেখ কামাল ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় অংশ নেবে। 
জেলা কালচারাল অফিসার  ফারহান কবীর সিফাত আরো বলেন, প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের জন্ম নিবন্ধন সনদ প্রতিযোগিতার সময় অবশ্যই জমা দিতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য কার্টিজ পেপার এবং রচনা প্রতিযোগিতার জন্য  কাগজ জেলা শিল্পকলা একাডেমি থেকেই সরবরাহ করা হবে। ইতিমধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রায় সব পস্তুতি  সম্পন্ন করা হয়েছে। আগামী ৫ আগস্ট সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী বলেন,  শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র। বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে  তাঁর নিজ জেলা গোপালগঞ্জে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে গোপালগঞ্জের উল্লে খযোগ্য সাংখ্যক শিক্ষার্থী অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খেখান্দকার এহিয়া খালেদ সাদী। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat