×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৭০৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে তথ্য ও প্রযুক্তি ভিত্তিক দক্ষ  জনবল সৃষ্টির মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান ও দারিদ্র হ্রাসকরণ স্কিমের আওতায় গ্রাফিক্স,ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং ও ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সনদপত্র  বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১২টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে জেলা পরিষদের উদ্যোগে ও প্রো বেটার লাইফ(পিবিএল) এর সহযোগিতায় এ সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমার সভাপতিত্বে ও প্রো বেটার লাইফের অফিস ম্যানেজার নুকু চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও  সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান, প্রো বেটার লাইফের চেয়ারম্যান রনজ্যোতি চাকমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশিক্ষক মো: মহিন উদ্দিন,  প্রশিক্ষণার্থী নির্ঝরা চাকমা, রুমেল চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে ৩১ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat