×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি ভাসমান পেয়ারা হাট ও পেয়ারা বাগানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
চাষিদের সার্বিক নিরাপত্তা, ভাসমান পেয়ারা বাজার ও বাগানে আসা পর্যটকদের নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ টহলে দিয়েছেন। প্রতিদিন শতশত পর্যটক আসছে পেয়ারা বাগান ও ভাসমান বাজার দেখতে।
সদর কিত্তীপাশা, শতাদশকাঠি ও ভিমরুলিসহ ২০টি গ্রাম জুড়ে রয়েছে দেশের তথা এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা, মিলন চাকমা ও মং এছেন এর নেতৃত্বে থানার ৩২ জন পুলিশ সদস্য রয়েছে আদালত পরিচালনায়। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার, চাষিদের ও বাগানে আসা পর্যটকদের নিরাপত্তা, প্রদান ও শৃঙ্খলা পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের নির্দেশনায় এ অভিযানে উচ্চ স্বরে সাউন্ড বক্স বাজানো, পর্যটকদের উদ্দেশ্যে বখাটেদের উশৃঙ্খল ও আপত্তিকর আচরণ এবং যেকোন পরিবেশ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সকাল থেকে শুরু হওয়া অভিযান সন্ধ্যা পর্যন্ত চলবে এবং প্রয়োজনে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat