×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সদরের পশ্চিম বালিঘাটা এলাকায় শনিবার সন্ধ্যা ৭টায়  অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ ২ অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন  জানান, আটক অস্ত্র বিক্রেতারা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর স্টেশন পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ সুজন হোসেন (৩৫) ও একই এলাকার মৃত আব্দুল হকের ছেলে জয়নাল আবেদিন লিটন (৩২)।
 তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাঁচবিবি পৌরসভার পশ্চিম বালিঘাটা এলাকায় দুইজন অস্ত্র বিক্রেতা পিস্তল  ও গুলি নিয়ে বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে। এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজকে হাতে নাতে গ্রেফতার করে।  আসামি সুজন ও জয়নালের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat