×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ই ব্লকে ১৪ শয্যার নতুন ডেঙ্গু কর্নার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
তিনি আরো বলেন, জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করতে হবে। এবছর ডেঙ্গুর প্যাটার্নটা একটু ভিন্ন।  দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীরা এর আগে একাধিকবার আক্রান্ত হয়েছিল। ফলে রোগীদের হেমোরেজিক এর সম্ভাবনা বেশি থাকে। কোনো কোনো রোগীর দ্রুত অবনতি হচ্ছে। এরকম হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে।
তিনি আরো বলেন, সাধারণ জরুরি বিভাগ, ইন্টারনাল মেডিসিন বিভাগ, শিশু বিভাগে, এইচডিইউতে ইতোমধ্যে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় এই কর্নার চালু করা হলো। প্রয়োজনে এফ ব্লকেও ডেঙ্গু কর্নার চালু করা হবে। বর্তমানে মোট ৫০ শয্যার ডেঙ্গু কর্নার চালু রয়েছে। এর সঙ্গে বহির্বিভাগে অনেক রোগীকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat