×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৮
  • ২৪৯৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত অঞ্চলে ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে সেনাবাহিনীর মেডিকেল দল ও ওষুধ পাঠানো  হয়েছে। 
আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে মেডিকেল দল ও ওষুধ পাঠানো হয়।  আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের দুর্গম শয়ালদহসহ পার্শ্ববর্তী এলাকায় বিগত কয়েকদিন যাবত ডায়রিয়ায় আক্রান্ত স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে সেনাবাহিনীর একটি মেডিকেল দল ও ২ জন অসামরিক প্রশাসনের স্বাস্থ্য কর্মীকে প্রয়োজনীয় ঔষধ, শুকনা খাবার এবং বিশুদ্ধ খাবার পানিসহ  পাঠানো হয়। 
মেডিকেল দলটি সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় এবং খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে।
উল্লেখ্য, লংথিয়ান পাড়া, অরুন কার্বারী পাড়া এবং শিয়ালদহসহ আশেপাশের কিছু এলাকায় বিগত কয়েকদিন যাবত ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ জনের  মৃক্যু হয়েছে।  এই তথ্য পাওয়ার সাথে সাথেই সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ তৎপরতায় আজ সকাল থেকেই আক্রান্ত এলাকাগুলোতে জরুরী চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু হয়।
এছাড়া ৫৪ বিজিবির ১টি, বাঘাইহাট জোনের ১টি ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ১টি সমন্বিত মেডিকেল দল আজ ভোরে পায়ে হেঁটে একই ইউনিয়নের শিয়ালদহ বিওপির দূরবর্তী দুর্গম  লংথিয়ান পাড়া এবং অরুন কার্বারী পাড়ার উদ্দেশ্যে গমন করে। মেডিকেল দলগুলো  এসব এলাকায় আনুমানিক তিন শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগীর মাঝে ঔষধ, স্যালাইন, শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে। আর্তমানবতার সেবায় অসামরিক প্রশাসনের সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির এই মেডিকেল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা কার্যক্রম ডায়রিয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat