×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৭৬৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা মজিবুল হক একাডেমিতে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন করে শপথগ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধে শপথবাক্য পাঠ করান রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ।
গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাস্তবায়নাধীন সিওয়াইসিডিপির’র আওতায় কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প ও ইপসা’র আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা, শপথবাক্য পাঠ, বাল্যবিবাহ নিরোধ আইন, প্রতিরোধে করণীয় বিষয়ক তথ্য উপস্থাপন ও বুকলেট বিতরণ করা হয়। ‘আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, বাল্যবিয়ে প্রতিরোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’  এসব শ্লোগানে বিভিন্ন প্রচারপত্র ও বাল্যবিবাহ প্রতিরোধে আইন ও বিধি-বিধান প্রদর্শন করা হয়।
মজিবুল হক একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ, বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুলতানা জোবেদা খানম, চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মামুন রশীদ, ইপসা জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঁঞা, বেসরকারি উন্নয়ন সংস্থা পিএসটিসি’র জেলা টিম লিডার তানিয়া আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat