×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ১৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁয় আজ এক  সড়ক দুর্ঘটনায়  শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এই  দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৩ জন। 
পুলিশ জানায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কে জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট নামকস্থানে একটি যাত্রীবাহী বাস এবং পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানিয়েছেন, আজ বৃহষ্পতিবার বিকেল ৩টায় জেলার  মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট নামকস্থানে  নওগাঁ থেকে  রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসের সাথে  বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়।  এই দুর্ঘটনায় আহত অন্তত ১৩ জনকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে ৬৫বছর বয়সের অজ্ঞাত আরও এক ব্যক্তিকে মৃত ঘোষণা করে চিকিৎসক। 
বর্তমানে নওগাঁ হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৭ জনের নাম পাওয়া গেছে।  তারা হচ্ছে- ফরিদ (৪২), রেজাউল (৫৫), বকুল (৩০), বাদশাহ (৩০), রনি (৩০), শরিফুল (২২) এবং তারিকুল (১৬)। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat