×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৩
  • ৫৮৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁর মান্দায় ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুল গণি (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। দুঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার  বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া এলাকায় শাপলা ফিলিং স্টেশনের সামনে এ দুঘটনা ঘটে।
নিহত আব্দুল গণি রাজশাহীর মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের বাসিন্দা। আহত সালমান হোসেন (১৮) একই এলাকার নাসির শেখের ছেলে।
পুলিশ ও প্রত‍্যক্ষদর্শী সূত্র জানায় নিহত আব্দুল গণি ও সালমান হোসেন একটি মোটরসাইকেলে ফেরিঘাট পার হয়ে দ্রুতগতিতে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে উল্লেখিত এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই আব্দুল গণি নিহত হন। আহত সালমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মান্দা থানার উপপরিদর্শক ফজলে ইলাহী বলেন আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat