×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৯
  • ৪০২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্যমুক্ত ‘সোনার বাংলা’ গড়তে চেয়েছিলেন। শেখ হাসিনার সরকার নারী-পুরুষের সমান অংশগ্রহণে সোনার বাংলার আধুনিক রূপ হিসেবে স্মার্ট দেশ গড়বে।
তিনি আজ বুধবার নাটোরের সিংড়ায় তার দপ্তরে আইডিয়া প্রকল্পের আওতায় ৩৭ জন স্মার্ট নারী উদ্যোক্তার মাঝে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে নারীরা বাড়ির কাজে নিরলসভাবে পরিশ্রম করেন। দেশের ৫০০ বিলিয়ন ডলারের অর্থনীতির অবস্থানে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে কাজ করছে সরকার। প্রথম পর্যায়ে সারাদেশে দুই হাজার স্মার্ট নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো ৫ হাজার নারী উদ্যোক্তাকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ‘হার পাওয়ার’ বা ‘নারী শক্তি’ প্রকল্পের আওতায় ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরীর উদ্যোগ গ্রহন করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তাদের তিন মাস প্রশিক্ষণের পরে তিন মাস ইন্টার্ণীশীপ সমাপন শেষে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। অর্থাৎ স্মার্ট নারী উদ্যোক্তাদের আমরা প্রশিক্ষণ, পুঁজি এবং প্রযুক্তি প্রদান করবো।
তিনি বলেন, ‘আমরা চাই মালয়েশিয়া, সিঙ্গাপুরের নারীদের মত এদেশের নারীরা দেশের মূল অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের দেশের নারীরা পাকিস্তান, আফগানিস্তানের মত ব্যর্থ দেশের নারীদের মত কুসংস্কাচ্ছন্ন এবং অনগ্রসর থাকবেন না। পুরুষের পাশাপাশি নারীদের সমান অংশগ্রহনে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে।’
পলক বলেন, পর পর তিনবার এদেশের জনগণ নৌকা প্রতীকে ভোট দেওয়ায় দেশের উন্নয়ন নিশ্চিত হয়েছে। প্রতিষ্ঠা পেয়েছে ডিজিটাল বাংলাদেশ। গ্রামীণ সড়কের উন্নয়ন ও সংযোগ, সকল জনপদে বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধার কারনে গ্রামগুলো জেগে উঠেছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে জনগণ কাঙ্খিত নাগরিক সেবা পাচ্ছে। জীবন এখন অনেক সহজ ও সুন্দর।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat