×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-১১
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে আসছেন। 
আজ মঙ্গলবার বান্দরবান অরুন সারকী টাউন হল অডিটরিয়ামে বান্দরবান পার্বত্য অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের কথা চিন্তা করেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন। তারই কারণে আজ এই বোর্ডের মাধ্যমে প্রতিবছর অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি এবং উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বোর্ডের সদস্য পরিকল্পনা (উপ-সচিব) মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল আবছার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ সরকারী উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান জেলার সাত উপজেলা থেকে নির্বাচিত ৭২৫ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat