×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৪-১১
  • ১৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা  জেলার চৌদ্দগ্রামে ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঈদ বাজার। উপজেলার বিভিন্ন কাপড়ের মার্কেট গুলোতে প্রতিনিয়ত বাড়ছে ক্রেতাদের ভিড়। চৌদ্দগ্রাম বাজারের বিপণী বিতান, শর্পিং কমপ্লেক্স থেকে শুরু করে ফুটপাতের হকারের দোকান পর্যন্ত সর্বত্র বিরাজ করছে সাজ সাজ রব। ক্রেতা বিক্রেতাদের উপচেপড়া ভিড় ও পদচারণায় মুখরিত বাজারের  প্রায় প্রত্যেকটি মার্কেট।
মঙ্গলবার দুপুরে সরজমিনে দেখে যায়, বাজারের সওদাগর মার্কেট, গণি প্লাজা, চৌদ্দগ্রাম প্লাজা, মুন্সি প্লাজা, ওহাব মার্কেট, গাজী টাওয়ার, আল হাফিজ শপিং কমপ্লেক্স, শামিম খাঁন প্লাজা, ভাই-ভাই মার্কেট, আব্দুল জলিল মার্কেটে ঘুরে দেখা গেছে প্রায় অধিকাংশ মার্কেটেই তীল ধারনের ঠাই নেই। ক্রেতাধের মধ্যে পুরুষের তুলনায় নারীদের আধিক্য অনেক বেশি। বরাবরের মতো এবারো নারীদের পছন্দের শীর্ষে রয়েছে দেশীয় তাঁত, নেট, সুতি, হাফ সিল্ক, ফুল সিল্ক, কাঁতান, জামদানি, বেনারসি, টাঙ্গাইল তাঁত, বালু ছড়ি, মীরপুরী সিল্ক, ঢাকাই মুসলিন ও ঢাকাই জর্জেট শাড়ী।
শামিম খাঁন প্লাজার সুলতান পাঞ্জাবী দোকানে তরুণদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। তাদের পছন্দের শীর্ষে রয়েছে সুলতান, সুফী, এলিগান, সম্রাটসহ ভালো কালেকশানের পাঞ্জাবী।
শুভ শেরওয়ানী এন্ড পাঞ্জাবী বিতানের মালিক বিল্লাল হোসেন  বলেন, ১৫ রমজানের পর থেকে ক্রেতারা পাঞ্জাবী দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। করোনা মহামারীর কারণে গত কয়েক বছর ব্যবসায় তুলনামুলক লাভ না হলেও এবার বেচাবিক্রি ভালো বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat