×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৪
  • ৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোরে উত্তরা গণভবন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা এবং প্রতœতত্ত্ব বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাজপ্রাসাদ এবং প্রবেশ তোরণের ঐতিহ্যবাহী ঘড়ি সংস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রীপরিষদ বিভাগের অনুমতি সাপেক্ষে হৃদের মাছ প্রকাশ্য নিলামে বিক্রি এবং হৃদে মাছের উপযোগী পরিবেশ সৃষ্টির সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, বিগত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ৫২ লক্ষ ৬৩ হাজার টাকা প্রবেশ মূল্য বাবদ আদায় হয়েছে। একই সময়ে রক্ষণাবেক্ষণ ও কর্মরত জনবলের সম্মানী বাবদ ব্যয় হয়েছে ৪৭ লক্ষ ৭৪ হাজার টাকা। মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনায় ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপট বিবেচনা করে ২০১৫ সালে নির্ধারিত প্রবেশ মূল্য ও গাড়ি পার্কিং ফি পুনঃনির্ধারণ করা হয় সভায়। সিদ্ধান্ত অনুযায়ী নতুন প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা থেকে ৩০ টাকা, শিক্ষার্থী এবং সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে ১০ থেকে ২০ টাকা, সূবর্ণ সিটিজেনের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত ১০ টাকা, বিদেশীদের ক্ষেত্রে পাঁচ ডলার থেকে ১০ ডলার বা ৮০০ টাকা এবং ৫১ থেকে ১০০ জনের গ্রুপের ক্ষেত্রে ১৫ টাকা থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়। নির্ধারিত জায়গাতে গাড়ি পার্কিং ফি হচ্ছে- বড় বাস ১৫০ থেকে ৩০০ টাকা, মিনিবাস ৭৫ থেকে ১৫০ টাকা, মাইক্রোবাস ৫০ থেকে ১০০ টাকা, ইজিবাইক বা সিএনজি ৪০ থেকে ৫০ টাকা, মোটর সাইকেল ২০ থেকে ৩০ টাকা এবং বাই সাইকেল ১০ টাকা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও মুনিমুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat